‘আন্ত:প্রজন্ম সংহতি, সকলের জন্য বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে টিলাগড়ে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা ও সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কণা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, আলোচিত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি শারমীন কবির প্রমুখ। এছাড়াও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি আনোয়ার সাদাত বলেন, যে কোনো দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। এই যুব সমাজ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘন, এমনকি বর্তমান মহামারি করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করেছে।–সংবাদ বিজ্ঞপ্তি