সিলেট ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে বিইউএম কোর্স দাবি

প্রকাশিত July 27, 2022
সিলেট ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে বিইউএম কোর্স দাবি

সিলেট সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি কোর্স চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা মানবদেহের জন্য নিরাপদ। এছাড়াও এ চিকিৎসায় খরচ খুবই কম। অধিকাংশ গরীব মানুষ সহজেই ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।
তারা ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার উন্নয়নের লক্ষ্যে অবিলম্বে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি কোর্স চালুর জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডা মঞ্জুরুল করিম হিরা, সাধারণ সম্পাদক ডা মাহবুব হোসেন, বর্তমান সভাপতি ডা মোহাম্মদ রুবেল আহমদ, অর্থ সম্পাদক ডা প্রিয়া আক্তার, প্রচার ও ম্যাগানিজ সম্পাদক ডা তানজিয়া আক্তার, কার্যকরী সদস্য ডা শেখ আমিনা আক্তার চৌধুরী মাম্মী, ডা আরিফা আক্তার, ডা পান্না আক্তার, ছাত্র কল্যাণ সংসদের সভাপতি আলী হোসেন তাপাদার প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি