সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য-পুষ্টি ও দূর্যোগ ঝুঁকি প্রশমন খাতে বরাদ্দকৃত বাজেট বিভাজনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এফসিডিওর আর্থিক সহায়তায় ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক আতিকের সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা উপজেলা নিউট্রিশন অফিসার শেখ তৌওহিদা রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিছবাহ আহমদ টুনু, হীরা মিয়া, মো কামরুল ইসলাম, মো তাজুল ইসলাম, মো ওয়েছ আহমদ, মো কাদির আহমদ, সোনারা বেগম, মনোয়ারা বেগম, সাহিদা বেগম, গ্রাম আদালত সহকারী মাওলানা নজরুল ইসলাম, সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা মনিটরিং অফিসার ফারহানা বিনতে হাই, এফ এফ জুবায়ের আহমদ, শামীমা বেগম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি