আরটিএম আল-কবির ইউনিভার্সিটির ভর্তিমেলা ২৮ জুলাই পর্যন্ত

প্রকাশিত July 25, 2022
আরটিএম আল-কবির ইউনিভার্সিটির ভর্তিমেলা ২৮ জুলাই পর্যন্ত

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি-২০২২ সালের সামার সেমিস্টারে ভর্তিমেলা আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে।
সিলেটে মহানগরীর পূর্ব শাহী ঈদগায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ভর্তিমেলার দ্বিতীয় দিন রবিবার শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়।
এ সময় আরও জানানো হয়, ভর্তিমেলা উপলক্ষে ঘোষিত ওয়েভার ও পুরস্কার বর্ধিত সময়কাল পর্যন্ত বিদ্যমান থাকবে।
ভর্তিমেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ এবং ফ্যাশন ডিজাইনে বিশেষ ছাড় দিয়ে শিক্ষার্থী ভর্তির সুযোগ প্রদান করা হবে।
সিলেটের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি বিবেচনায় ভর্তিমেলা উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভার সহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তি ফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, বিগত ভর্তিমেলার মতো এবারেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র‌্যাফেল ড্রর মাধ্যমে কম্পিউটার ও স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভর্তিমেলার আহবায়ক মাজেদ আহমেদ চঞ্চল ভর্তিমেলায় আগ্রহী শিক্ষার্থীদের ২৮ জুলাইর মধ্যে নিজ নিজ পছন্দের বিভাগে ভর্তি হওয়ার আহবান জানিয়েছেন ।-সংবাদ বিজ্ঞপ্তি