জালালপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রকাশিত July 22, 2022
জালালপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের উপশাখা উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারের শেখ ম্যানশনে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৩তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপশাখা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কর্মাস ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সিলেট শাখার ব্যবস্থাপক এফএভিপি মুহিতুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংক চেয়ারম্যান ড ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমুয়ন বখতিয়ার এফসিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো রেজাউল করিম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়েছ আহমদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুল মল্লিক মানিক মিয়া, ব্যাংকের জালালপুর বাজার উপশাখা ইনচার্জ আরাফাত হোসেন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি