সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ব্যাটারিচালিত রিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিতে ও সহসভাপতি জিল্লুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন আনাই, আব্দুস সোবাহান, আইয়ুব আলী, আবুল কাশেম, আবার মিয়া, আবুল কালাম, নূরুল হক, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, জাকির হোসেন, এনামুল হক চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বন্যার পানি শুকাতে না শুকাতেই সিলেট মহানগরীতে রিকশা আটক শুরু হয়েছে। এটা মোটেই ভাল কাজ নয়। মানুষ খেয়ে পড়ে বাঁচবে কিভাবে-এই চিন্তায় তারা দিশাহারা। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গ্রামের মানুষগুলো শহরে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে।
সভায় অবিলম্বে রিকশা ধরা বন্ধ করার ও গরীব শ্রমজীবী মানুষকে ডাল-ভাত খাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি