সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত July 17, 2022
সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেট মোবাইল পাঠাগারের ৭৮৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উদ্যোক্তা পরিচালক, সাহিত্য সমালোচক, বিশিষ্ট কবি আশরাফ হাসান।
তিনি বলেন, ‘জ্ঞানীদের জ্ঞানচর্চা জাতিকে আলোকিত করে।
মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সিলেট মোবাইল পাঠাগারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সংগঠনের সচিব, ছড়াকার আবদুস সাদেক লিপনের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
সংগঠনের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ সম্পাদক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় লেখাপাঠে অংশগ্রহণ করেন, ছড়াকার আতাউর রহমান বঙ্গি, কবি সাজিদুর রহমান, কবি জুবের আহমদ সার্জন, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি