খালপার মোল্লারগাঁও ফুটসাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত July 17, 2022
খালপার মোল্লারগাঁও ফুটসাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে প্রথম খালপার মোল্লারগাঁও (কেপিএমজি) ফুটসাল-২০২২ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় প্রতিযোগিতা শুরু হয়ে পরদিন ফাইনাল খেলা শেষে দুপুর ১টায় পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৯ জন করে খেলোয়াড় নিয়ে ৮টি দল অংশ নেয়।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিতি ছিলেন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিলেট জেলা সোনালী অতীতের সভাপতি এহতেশাম আহমদ লয়েছ ও সাধারণ সম্পাদক রাজা চৌধুরী এবং লার্নার হোম প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ডা তায়েফ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, চেয়ারম্যান মামুন খান, মেম্বার মো জাকারিয়া আহমদ, আমেরিকা প্রবাসী মাজেদ আহমদ, জাফর আহমদ, হারুন মিয়া, তবারক আলী ও কন্ট্রাক্টর রুহেল।
প্রতিযোগিতার ফাইনালে খেলে অক্সফোর্ড সিটি ও ফ্রিডম ফাইটার্স। ৩০ মিনিটের খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে চ্যাাম্পয়ন হয় ফ্রিডম ফাইটার্স। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের গোল রক্ষক জুমাদুল ইসলাম জুমাদ। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হন অক্সফোর্ড সিটির মাজিদ আহমদ জায়গীরদার। প্রথম হ্যাট্রিক গোল করে পুরস্কার জিতেন কুব্বারুল ইসলাম সাজন। দ্বিতীয় হ্যাট্রিক গোল ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন ইফফাত হোসেন সাকিব।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী আবুল কাশেম মুরশেদ।-সংবাদ বিজ্ঞপ্তি