সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত July 15, 2022
সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের ঈদ পুনর্মিলনী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার ঈদ পুনর্মিলনী শুক্রবার বিকেলে মহানগরীর একটি অভিজাত হোটেল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও জেলা সহসভাপতি শায়খুল হাদিস আব্দুল মালেক মোবারকপুরী। কেন্দ্রীয় যুগ্মমহাসচিব, সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহানগর সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা হাফিজ খলিলুর রহমান, মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী, মাওলানা জুবায়ের আহমদ, মাহমুদ হাসান বড়বন্দী, মাওলানা হাসান আহমদ, মাওলানা রফিক আহমদ মহল্লী, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আখলাক আহমদ, মাওলানা ইছাক আহমদ, মুজিবুর রহমান নান্নু মিয়া প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি