বন্যার্তদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন ঈদ উপহার বিতরণ

প্রকাশিত July 8, 2022
বন্যার্তদের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন ঈদ উপহার বিতরণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দুর্যোগ ও ত্রাণ সহায়তা টিমের সহায়তায় ও সংগঠনের সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আরাফাতের নেতৃত্বে জালালাবাদ থানা ও শাহপরান থানা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাখার সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ সাদী, আমেলা সদস্য শিফাউল হক্ব, আব্দুস শহীদ, রায়হান আহমদ, রুমেল আহমদ, কয়েছ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি