সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে কান্দিগাঁও ইউনিয়নের গোপালগ্রাম, পাইকারগাঁও, সাদিপুর, মোল্লারগাঁও ও সাহেবেরবাজার গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মধ্যে মঙ্গলবার দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তারেক মনোয়ার, কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, যুগ্মআহবায়ক সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ দিন ৪ শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামাগ্রী বিতরণ ছাড়াও জাঙ্গাইল গ্রামে বাবুর বাড়িতে ৫ শতাধিক মানুষের মধ্যে রান্নাকরার খাবার বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি