পরিবর্তন আসবে কমার্স ব্যাংক পরিচালনা পর্ষদেও : সিলেটে অর্থমন্ত্রী

প্রকাশিত January 9, 2017
পরিবর্তন আসবে কমার্স ব্যাংক পরিচালনা পর্ষদেও : সিলেটে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হবে।
সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানে তার সম্মানে চা শ্রমিকদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। এখন কমার্স ব্যাংকেও পরিবর্তন আসবে।
তিনি বলেন, দেশে এবার রেকর্ড পরিমাণ চা উৎপন্ন হয়েছে, যা দেশের চাহিদার সমতুল্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ উৎপাদন টেকসই হলে বিদেশ থেকে চা আমদানি করা হবেনা।