সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
এসএমসিসিআইর পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে উল্লেখ করেছে, পদ্মা সেতু বাংলাদেশের গর্ব ও অহংকারের বিষয়। একটি স্বপ্ন জয়ে উন্মোচিত হলো সম্ভাবনার দুয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই জাতি ইতিহাস সৃষ্টি করলো।