সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, চারদিকে মানুষের হাহাকার আর চিৎকার; কিন্তু কোথাও সরকারি ত্রাণ কিংবা সাহায্য মিলছেনা।
মঙ্গলবার মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এমদাদ হোসেন চৌধুরী উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ডের তেররতন এলাকার বেসরকারি আশ্রয়কেন্দ্র ও ১৩ নম্বর ওয়ার্ডের মাছুদিঘিরপাড় এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, সদস্য মতিউল বারী খর্শেদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক কামরুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাজেদ খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমানর পাভেল, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান মোহন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নির্ঝর রায় ও সাবেক ছাত্রদল নেতা মুত্তালিব পাশা।-সংবাদ বিজ্ঞপ্তি