বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-বাপুস সিলেট শাখার দ্বিবার্ষিক নির্বাচন আজ। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এবারের নির্বাচনে সম্মিলিত পুস্তক ব্যবসায়ী পরিষদ ও মূলধারা পরিষদ নামে দু’টি প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ ২৩টি পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১৩ উপজেলা মিলিয়ে ১৮৭ জন।
বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সরাসরি তত্ত্বাবধানে এবারকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় পরিচালনা কমিটির পরিচালক আব্দুর রব মোশারফ।-সংবাদ বিজ্ঞপ্তি