দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার বিকেলে চেম্বার ভবনে আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী।
এছাড়া সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ মরহুম মাসুদ আহমদ চৌধুরীর কর্মময় জীবন ও সিলেট চেম্বারের উন্নয়নে তার ভূমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহসভাপতি মো আতিক হোসেন, পরিচালক মো হিজকিল গুলজার, জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, মো আব্দুর রহমান (জামিল), মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, কাজী মো মোস্তাফিজুর রহমান, মরহুমের ভাই ফারুক আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি ইফতেখার আহমদ সোহেল ও মো এমদাদ হোসেন, সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, নূরুল ইসলাম, আমিরুজ্জামান চৌধুরী, আব্দুর রহমান, মো বশিরুল হক, সদস্য আব্দুর রহমান রিপন, সহিদ আহমদ চৌধুরী, ফারুক আহমদ, ইলিয়াছ উদ্দিন লিপু, মো জহির হোসেন তুহিন, রিমাদ আহমদ রুবেল, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুল মালিক মারুফ, আবুল কালাম, মো কয়ছর আলী, মো খুরশীদ আলম, হোসেন আহমদ, মো মধু মিয়া প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি