মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদের সিলেট ফাউন্ডেশনের মিছিল

প্রকাশিত June 12, 2022
মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদের সিলেট ফাউন্ডেশনের মিছিল

মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে ভারতে বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহনগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন, ব্যবসায়ী দিলোয়ার হোসেন দুলু, খাইরুল ইসলাম, আলী আকবর, কারী আবু বকর রশিদ মামুন ইয়ামিন, হাফিজ ইমরান, আনিসুল হক প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি