নদী পরিব্রাজক দল ও এপেক্স ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রকাশিত June 5, 2022
নদী পরিব্রাজক দল ও এপেক্স ক্লাবের বিশ্ব পরিবেশ দিবস পালন

বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখা ও এপেক্স ক্লাব অব গ্রিন হিলসের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকেলে মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডে টুকেরবাজারে ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল জেলা শাখার সভাপতি এপেক্সিয়ান আদিল হোসেন, সাধারণ সম্পাদক ও এপেক্স ক্লাব অব গ্রিন হিলসের সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ কে আজাদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক এপেক্সিয়ান হাফিজ শাহ আদনান, জ্যেষ্ঠ সহসভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব সুরমা ভিউর বোর্ড মেম্বার এপেক্সিয়ান আব্দুর রহমান তুহিন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি