দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর সিলেট জজ কোর্ট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দি নিউ নেশন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান এস এ শফির সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মইনুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট রুহুল আমীন, আইনজীবী সহকারী আব্দুল কুদ্দুস, রফিক আহমদ, দিলদার আহমদ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল মালিক চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি