দাউদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত May 27, 2022
দাউদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত এই বাজেটে আয় ১ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ১ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। উদ্বৃত্ত ২ লাখ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট পেশ করেন, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক।
পরে তার সভাপতিত্বে ও গ্রাম আদালতের সহকারী মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বাজেট পেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য খিজির খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য হিরা মিয়া, আব্দুল মতিন, মিছবাহ আহমদ টুনু, আশিকুর রহমান টিপু, তাজুল ইসলাম, রিয়াজ উদ্দিন, এফআইভিডিবি সূচনা প্রকল্পের মাঠকর্মী সাহিদা আক্তার, উপ সহকারী কৃষি কর্মকর্তা হরমুজ আলী, রহিমা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আতিকুল হক বলেন, জনগণের মুখোমুখি উন্মুক্ত বাজেট পেশ করা হলে পরিষদের কাজের স্বচ্ছতা বৃদ্ধি পায়।-সংবাদ বিজ্ঞপ্তি