বন্যার্তদের মাঝে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের অনুদান বিতরণ

প্রকাশিত May 27, 2022
বন্যার্তদের মাঝে নিরাপদ বাংলাদেশ চাই ইউকের অনুদান বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সাম্প্রতিক বন্যায় বৃহত্তর সিলেটে অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সবর ও সালাতের মাধ্যমে আল্লাহ তায়ালার সাহায্য চাইতে হবে। বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে যারা দাঁড়িয়েছেন তারা ঈমানী ও নৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শুক্রবার নিরাপদ বাংলাদেশ চাই ইউকের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় এবং রুহুল আমীন ও সিদ্দিকুর রহমানের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী জেলা উত্তর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন, সদর উপজেলা আমির সুলতান খান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দীন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাজির উদ্দীন ও দক্ষিণ ছাতক ইসলামী সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি রুহেল আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি