সিলেটের ইসলামপুরের উত্তর জাহানপুরে জামিয়া দারুল কুরআন সিলেটের একাদশ দারসে বোখারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী দারস প্রদান করেন, শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক ও মুফাচ্ছিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।
উদ্বোধনী বক্তব্য রাখেন, জামিয়ার প্রিন্সিপাল অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। নছিহত পেশ করেন, ছরপরস্থ মাওলানা শায়খ মুহিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক সৌদি প্রবাসী মাওলানা আলীনূর ও উমান প্রবাসী মাওলানা আব্দুল হালিম সাতবাঁকী।
একইদিন জামিয়া দারুল কুরআন সিলেটের নূরানী শাখার অভিভাবক সামাবেশ এবং ফুযালা পরিষদ ও শিক্ষকদের যৌথ উদ্যোগে সৌদি প্রবাসী মাওলানা আলীনূরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি