কানিশাইল এলাকায় বন্যার্তদের মাঝে এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ

প্রকাশিত May 20, 2022
কানিশাইল এলাকায় বন্যার্তদের মাঝে এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ

মহানগরীর বন্যার্তদের মাঝে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার তিনি কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যলাইন ও ঔষধ বিতরণ করেন।
এছাড়াও দিনভর তার পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন স্থানে বন্যা দুর্গতমানুষের মাঝে ত্রাণ তৎপরতা চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু, সাবেক শিশু বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সাবেক সহ শিশু বিষয়ক সম্পাদক শেখ মঈন উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সাব্বির আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড আহবায়ক সাব্বির আহমদ বাচ্চু, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি