মির্জা আব্বাসের সুস্থতা কামনায় জেলা বিএনপির দেয়া মাহফিল

প্রকাশিত May 19, 2022
মির্জা আব্বাসের সুস্থতা কামনায় জেলা বিএনপির দেয়া মাহফিল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে।
বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন হয়।
মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আবুল মঈন খানের রোগমুক্তি ও সুস্থতা এবং বন্যার দুর্ভোগ থেকে মুক্তি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক সহসভাপতি মামুনুর রশীদ মামুন, সাবেক আহয়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, জেলা সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সাহাব উদ্দিন, মহানগর নেতা বদরুন নূর সায়েক, জেলা নেতা আব্দুল লতিফ খান, গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলী আকবর, অন্যতম নেতা রুহুল কুদ্দুস এনাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, শামছুর রহমান শামীম, দিদার ইবনে তাহের লস্কর, নাজিম উদ্দিন পান্না, মাহবুব আলম, ইসলাম উদ্দিন, এনাম শাহ, আহমেদ সোলায়মান ও এহসানুল করিম মিশু।-সংবাদ বিজ্ঞপ্তি