বার কাউন্সিল নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

প্রকাশিত May 15, 2022
বার কাউন্সিল নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের প্রস্তুতি সভা

সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ স¤পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আইনজীবীগণ হচ্ছেন ন্যয়বিচার প্রতিষ্ঠার সহায়ক শক্তি। ফ্যাসিবাদী সরকারের আমলে বিচার অঙ্গন এবং আইনজীবীদের অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ চলছে। জাতির এই ক্রান্তিলগ্নে বিবেকের তাগিদে আইনজীবীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ২৫ মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ব্যালটের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত নীল প্যানেলের প্রার্থীদেরকে বিজয়ী করার আহবানও জানিয়েছেন।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী রবিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সভায় বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট সভাপতি ও আসন্ন বার কাউন্সিল নির্বাচনে ডি অঞ্চলের প্রার্থী অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলমের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এছাড়াও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, যোবায়ের আহমদ খান, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট এখলাছুর রহমান, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট আনছারুজ্জামান, অ্যাডভোকেট জোহরা জেসমিন, অ্যাডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি