রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের আহবায়ক কমিটির উদ্যোগে শনিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার যুগ্মআহবায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন, কবি দিলওয়ার হুসেইন। সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠক আফিকুর রহমান আফিক ও শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন, কবি ইসমত আরা খান মুক্তা, কবি কামাল আহমদ, কবি মুছাদ্দিকা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি কুবাদ বখত চৌধুরী প্রমুখ।
রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন, তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম। অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘আমাদের রবীন্দ্রনাথ’ ও গল্পকার শহিদুল ইসলাম লিটন সম্পাদিত নিয়মিত সাহিত্য পত্রিকা ‘অন্তর্দৃষ্টি’র প্রকাশনা অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি