লাখাইয়ে ক্যান্সার আক্রান্ত মোস্তফার পাশে ভাদিকারার প্রবাসীরা

প্রকাশিত April 30, 2022
লাখাইয়ে ক্যান্সার আক্রান্ত মোস্তফার পাশে ভাদিকারার প্রবাসীরা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ক্যান্সার আক্রান্ত দরিদ্র মোস্তফা কামালের পাশে দাঁড়িয়েছে ভাদিকারা প্রবাসী সোসাইটি। শনিবার সকালে সংগঠনটি পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ৭৪ হাজার টাকা প্রদান করা হয়।
পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এলাকার ২ শতাধিক দরিদ্র-অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা, সাইদুল হক, ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন ছোটন, মেহেদী হাসান রুবেল, তুহেল আহমেদ, জিয়াউর রহমান, মনছুর আহমদ, আজগর আলী, তাজুল ইসলাম মেম্বার, সৈয়দ আহম্মদ, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, তারেক আরিফ ও শাহাজাহান মিয়া তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব সোহেল আহমদ।
বক্তারা বলেন, প্রবাসীরা কষ্টার্জিত অর্থের একটি অংশ দিয়ে মানবসেবা করে যাচ্ছেন।