মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের উদ্যোগে প্রবাসী ও দেশে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সংগঠনের সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি ঈদসামগ্রী পৌঁছে দেন।
এ কাজে অংশ নেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সুফল মোদক, সহপরিচালক আলী আফজাল খন্দকার, সহসভাপতি তইমুছ আলী, সদস্য আর কে পলাশ, শেখ নিহাল সজীব, আকাশ চৌধুরী, আকাশ মোদক, মেহরাব হক রেদোয়ান, ফেরদৌস ও রায়হান শাহ।