পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

প্রকাশিত April 30, 2022
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপি দোয়া ও ইফতার মাহফিল করেছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া বেত্রীকুল মাদরাসায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো মনির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এম এ হকে ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকী, উপজেলা বিএনপির সহসভাপতি মো দুলাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক (২) আব্দুল মুকিত শরীফ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা ডা আলী আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা আইনউদ্দীন প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি