মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বশির আহামেদ সুমনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশু গুপ্ত ও পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু সহ অন্যরা।