বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দেশে যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, তখনই জাতীয়তাবাদী শক্তি রুখে দাঁড়িয়েছে। এখনও দেশের অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করতে জাতীয়তাবাদী শক্তিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিন ও উপজেলা বিএনপি নেতা আব্দুল মতলিব স্মরণে রবিবার বিয়ানীবাজার উপজেলার লাউতা ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে কাছাটুলা রহমানিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাতাবুর রহমানের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি আখতার হোসেন খান জাহেদ, সহসভাপতি অহিদ আহমদ তালুকদার, আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মজির উদ্দিন মড়াই, উপজেলা যুবদলের আহবায়ক তাজুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি জামিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাছান মাহমুদ, লাউতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক বলাই মিয়া ও ছাত্রদল নেতা আব্দুস শুকুর।-সংবাদ বিজ্ঞপ্তি