দারুল আইতাম হালিমাতুস সাদিয়া এতিমখানায় ইফতার

প্রকাশিত April 22, 2022
দারুল আইতাম হালিমাতুস সাদিয়া এতিমখানায় ইফতার

সিলেট সদর উপজেলার টুকেরবাজারের জাঙ্গাইলে দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা) এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়।
জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা) মাদরাসার মুহতামিম হাফিজ আশিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ জাকারিয়ার পরিচালনায় মাহফিলে সম্মাতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো শহিদুর রহমান, দারুল আইতাম হালিমাতুস সাদিয়া (রা) এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো মঞ্জুর আহমেদ, সদস্য আব্দুল মুকিত রায়হান, একরামুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মো আবিদুর রহমান, আবদুজ জহির, প্রবাসী আব্দুল গাফফার, এতিমখানার মোতাওয়াল্লি সুলতান মাহমুদ, মাদরাসার শিক্ষক হাফিজ ইমরান আহমদ, হাফিজ কামরান আহমদ, কারি মাওলানা আব্দুল জলিল, মাওলানা আসাদুল্লাহ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, হাফিজ কাজি জুনাঈদ আহমদ, মাওলানা কারি জয়নাল আবেদিন ও মাস্টার আব্দুস শুকুর।-সংবাদ বিজ্ঞপ্তি