ছাতকের গাগলাজুরে কানাডা প্রবাসী লেখকের উদ্যোগে ইফতার

প্রকাশিত April 14, 2022
ছাতকের গাগলাজুরে কানাডা প্রবাসী লেখকের উদ্যোগে ইফতার

পবিত্র রমজান উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে কানাডা প্রবাসী লেখক ও মুক্তিযুদ্ধ পাঠাগার সভাপতি শেখ নূরুল ইসলামের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। সভাপতিত্ব করেন, আয়োজক শেখ নূরুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন, ভাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া, উপজেলা আওয়ামী লীগর যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, অন্যতম নেতা আফজাল হোসেন ও ব্রাজিল আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী ছামি। এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্টব্যক্তি উস্তার মিয়া, জাহাঙ্গীর আলী, শাহিদ আহমদ তালুকদার, শফিক উদ্দিন, তৈয়বুর রহমান, আবদর আলী, শানুর আলী, আব্দুল আলিম, ইউপি মেম্বার মাসুক মিয়া, নূরুজ্জামান ও সেলিনা বেগম, আব্দুল গফুর, সাবেক মেম্বার সুনু মিয়া, আব্দুল কাইয়ুম, সুরুজ্জামান, কয়েস আহমদ, বিমান ঘোষ, শায়েস্তা মিয়া, আমিনুর রহমান প্রমুখ। পরিচালনায় ছিলেন, ফুজায়েল হোসেন। কোরান তেলাওয়াত করেন, মাবরুর আহমদ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি