জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত April 12, 2022
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ। ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদের পরিচলনায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাবেক মেম্বার সানাওর আলী সোনা মিয়া, সালিশ ব্যক্তিত্ব দিলোয়ার হোসাইন, মুরব্বি দুদু মিয়া, লন্ডন প্রবাসী মানই মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, জাহেদ হোসেন, মুজিবুর রহমান জামাল, শাহাব উদ্দিন শিহাব, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ শান্ত, এনটিভি ইউরোপের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মো আবু হানিফা, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো কামরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল মোমিন, সামছুল হক, সারিক মিয়া, আব্দুল আজিজ হিমু, হোসাইন আহমাদ মুন্না ও শাহজাহান মিয়া।
পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা ও দোয়া পরিচালনা করেন, মোগলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি