ইলাইগঞ্জ ছুন্নি মহাসম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত October 11, 2021
ইলাইগঞ্জ ছুন্নি মহাসম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা

দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জ ছুন্নি মহাসম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা মিলনায়তনে ছুন্নি মহাসম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ মনজুর আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা শুইয়বুর রহমান, আব্দুর জলিল, সুরুজ আলী সুজা মিয়া, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, বদরুল ইসলাম (বদই মিয়া), খলকুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল জলিল, রফাই মিয়া, মাতাব মিয়া, জবরুল হাসান, মাস্টার ফারুক আহমদ, মাস্টার লুৎফুর রহমান, সিরাজ মিয়া, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ছালেহ আহমদ, রেজাউল করিম, জালাল উদ্দিন প্রমুখ।
সভায় বিভিন্ন বিষয়ে আলোচনাক্রমে আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি ছুন্নি মহাসম্মেলনের তারিখ ঘোষণা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি