নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত October 11, 2021
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং লাইফ স্টাইলের ব্যবস্থাপনা ও হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের বান্তবায়নে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদের সভাপতিত্বে এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা চম্পক কিশোর সাহার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা করিমউল্লা শিকদার, ডা নির্মল কান্তি ঘোষ, ডা আফজল হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধরী, নহরপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, এনজিও প্রতিনিধি ছফিনা বেগম, মাওলানা আব্দুন নূর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, পল্লী চিকিৎসক সঞ্জয় ভট্টাচার্য্য, রাজীব ভট্টচার্য্য, মাওলানা মুজির উদ্দিন, ইমাম মোস্তাকিম বিল্লাহ আতিকী, ইমাম আব্দুল কাহহার, ইউপি মেম্বার আবুল কালাম, মহিলা মেম্বার মায়ারুন আক্তার।
বক্তারা প্রত্যেক মানুষের স্বাস্থ্যসুরক্ষায় প্রতিদিনের খাদ্য তালিকায় বিধি মোতাবেক আমিষ, শর্করা, রঙিন শাকসবজি ও সবুজ ফলমূল রাখার এবং খাবারে অতিরিক্ত লবন ও জাংকফুডসহ অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করেন।