দেশ ও জাতির কল্যাণ কামনায় খাজা নিবাসে দোয়া মাহফিল

প্রকাশিত January 1, 2021
দেশ ও জাতির কল্যাণ কামনায় খাজা নিবাসে দোয়া মাহফিল

বৈশ্বিক মহামারি করোনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলা পাড়ায় খাজা নিবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে আয়েজিত এ দোয়া মাহফিলে নতুন বছরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন, খাজা মঈন উদ্দিন চিশতি। প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মুল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মখন মিয়া, অধ্যাপক মাওলানা এমদাদুল হক, লন্ডনের সাউথ এন্ড ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সামছু মিয়া লয়লুছ, রংপুরের গোলাম রসুল পীর সাহেব, মাওলানা আব্দুল মুক্তাদীর খান, মাওলানা আব্দুল আহাদ জেহাদী, মাওলানা আব্দুস শুকুর, মাওলানা কাজী আব্দুল জলিল, মাওলানা ক্বারী আব্দুল জব্বার, হাফিজ ফাতির আহমদ ও মাওলানা শেখ আব্দুল মুকিত। সম্মানিত অতিথি ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন।