মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে কোয়ালিটি ইন্টিগ্রেটেড কোম্পানির ফ্যাক্টরি ইনচার্জ ফয়েজ আহমেদকে হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তা চেয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে প্রতিষ্ঠিত কোয়ালিটি ইন্টিগ্রেটেড কোম্পানির ফ্যাক্টরিতে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ফয়েজ আহমেদ বলেন, এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে যাচ্ছেন কমলপুর গ্রামের মো. শরিফুর রহমান মান্না। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি জিডি করা হয়েছে।