সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তি উদযাপন

প্রকাশিত October 13, 2019
সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তি উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ব্যাপক কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগের সুবর্ণজয়ন্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একটি পথসভাও অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সহ সভাপতি তাপস দাস, জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক মনির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হক অপু, ওয়াসিম আহমেদ, উপ প্রচার সম্পাদক শেখ আমির হোসেন, সদর উপজেলা সভাপতি তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক মিঠুন চন্দ।