বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
শুক্রবার দুপুরে মহানগরীর মির্জাজাঙ্গালে এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সহ আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে এবারও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।