যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলককে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেন।
এসময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, অন্যতম নেতা শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা শেখ ও যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।