সিলেটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মহানগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেটে ভারতের সহকারী রাষ্ট্র্রদূত কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত এল কৃষ্ণমূর্তির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতি, জীবন ও কর্মের উপর আলোকপাত করেন।