সিলেটে ফুড ব্যাংকিং টিমের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত September 30, 2019
সিলেটে ফুড ব্যাংকিং টিমের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

সিলেটে নানা কর্মসূচিতে ফুড ব্যাংকিং টিমের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে ক্বিনব্রিজ এলকায় কেক কাটা, লোগো উন্মোচন, শোভাযাত্রা ও মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘ডাস্টবিনে নয়, অসহায় মানুষের মুখে অন্ন’-এ স্লোগান নিয়ে তারা প্রতিষ্ঠার পর থেকেই মহানগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টার, বাসা বাড়ি, হোটেল ও রেস্টুরেন্ট থেকে অবশিষ্ট খাবারগুলো সংগ্রহ করে অসহায় মানুষদের মুখে তুলে দিচ্ছেন।