বড়লেখায় গ্রামডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভা

প্রকাশিত September 29, 2019
বড়লেখায় গ্রামডাক্তার কল্যাণ সমিতির পরিচিতি সভা

সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রামডাক্তার কল্যাণ সমিতির মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় নিউ সেবা ডায়াগনস্টিক সেন্টারে এর আয়োজন করা হয়।
নবগঠিত শাখা কমিটির সভাপতি গ্রামডাক্তার বেলাল আহমদের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, গ্রামডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী ও গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকার প্রকাশক জুবায়ের মোহাম্মদ খান আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় প্রশিক্ষণ কো অর্ডিনেটর গ্রামডাক্তার আব্দুর রহিম, পল্লী চিকিৎসক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়ক মুহিবুল হাসনাত মানিক, জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসান আহমদ ও সমাজ সেবক ছয়দুল ইসলাম। পরিচালনায় ছিলেন, গ্রামডাক্তার হযরত আলী।