মাধবপুরে ফেন্সিডিল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন

প্রকাশিত September 28, 2019
মাধবপুরে ফেন্সিডিল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
শনিবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলমের নেতৃত্বে আলীনগর এলাকা থেকে ১শ পিস ইয়াবা সহ বগুড়ার চন্দনবাইশা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মিরাজ ওরফে মেহেরাজকে গ্রেফতার করা হয়।
একই রাতে এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে চারাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একই ফাঁড়ির পুলিশ ৫০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা সহ চারাভাঙ্গা গ্রামের নূরুল ইসলামের ছেলে মোস্তফা মিয়াকে গ্রেফতার করা হয়।
এছড়া মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে দুর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।