মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

প্রকাশিত September 28, 2019
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

সিলেট মহানগরীর শেখঘাট এলকায় অবস্থিত মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয়েছে।
শনিবার দুপরে বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গ ক ম আলমগীর ও অভিভাবক সদস্য মতিউর রহমান মতিন। এছাড়া শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহনাজ বেগম জানালেন, অভিভাবকরা এই উদোগকে স্বাগত জানিয়েছেন।