জগন্নাথপুরে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী আলোচনা

প্রকাশিত September 28, 2019
জগন্নাথপুরে মহিলা আওয়ামী লীগের নির্বাচনী আলোচনা

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল কাদিরের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মিরপুর বাজারে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপজেলা সভাপতি সুফিয়া খানম সাথী। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক মারুফা খানম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুবি বেগম, শেলী বেগম, দিলবাহার বেগম, জবা রানী পাল, পুষ্প রানী পাল ও জয়মতি সরকার।