সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত September 22, 2019
সুনামগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি বন্ধ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটির আয়োজনে শহরের পুরাতন শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের আহবায়ক এনাম চৌধুরী। এতে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে সুচিকিৎসার অভাব, জরুরি বিভাগে ডাক্তার না থাকা, পুরো হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, ওষুধ স্বল্পতা, অস্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া এবং এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের অপারেটর না থাকার বিষয় সহ সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান সিভিল সার্জন ও তার সিন্ডিকেটের কারণে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন গোল আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড খায়রুল কবীর রুমেন, অ্যাডভোকেট রহুল তুহিন, ইয়াকুব বখত বখলুল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল, অ্যাডভোকেট নূর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জমসেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক আহমদ ও মোজাহিদুল ইসলাম মজনু।