খালেদার সুচিকিৎসার দাবিতে সুনামগঞ্জে যুবদলের মানববন্ধন

প্রকাশিত September 21, 2019
খালেদার সুচিকিৎসার দাবিতে সুনামগঞ্জে যুবদলের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে যুবদল মানববন্ধন করেছে।
শুক্রবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল ও যুবদলের সহ সভাপতি আমিনুর রশিদ আমিন।