জগন্নাথপুরে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে মতবিনিময়

প্রকাশিত September 16, 2019
জগন্নাথপুরে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ সড়ক ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার-ভূমি ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, থানার এসআই আফছার আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন ও মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি গোলাম রব্বানী। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।